গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে নির্বাচনে জয়-পরাজয়কে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টিকে স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিবেন।’
বুধবার, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য কামনা করেন।
সিইসি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ইতিহাসের অন্যতম এ নির্বাচনের অন্যতম ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সচেতন ভাবে এ দায়িত্ব পালন করবেন।’
রাজনৈতিক দল ও ভোটারদের আহ্বান জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ রক্ষাতে দায়িত্ব ও যত্নবান হবেন। ভিন্নমত ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টিকে স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিবেন।’
তিনি বলেন, ‘ভোটার, প্রার্থী, নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবাপ্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট, ক্লেশ তুছ্ছ করে জাতীয় নির্বাচনের এ মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে স্বার্থক করে তুলুন।
ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আমারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভি্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রযোগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব।’
পতাকানিউজ/আরবি

