আজ সোমবার রাত ৯টা ১৫ মিনিটের সময় জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই ভাষন বাংলাদেশ টেলিভিমন এবং বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।
গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার নির্বাচনে সংখ্যাগরিষ্ট দল বিএনপির সভাপতি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। একই দিন হবে মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান।
২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব নেওয়া অন্তবর্তীকালীন সরকার প্রধান আজ হয়তো জাতির উদ্দেশ্যে তাঁর শেষ ভাষণ দিতে যাচ্ছেন।
-পতাকানিউজ

