কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্ব সংগীতাঙ্গনের গর্ব রুনা লায়লা। বহু ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন জীবন্ত কিংবদন্তি এই সংগীতশিল্পী। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে। এখনো তিনি অনায়াসে স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন।

