পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বৃদ্ধির কারণে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এটি নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গ্যাসের স্বল্প চাপের সমস্যা কাটানো এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।
অপরদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের জন্য গ্যাস সরবরাহ ও সড়কপথে যাত্রী পরিবহনের চাপ সামলানোই মূল কারণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদ শেষ হওয়ার পর ২৬ মার্চ থেকে পূর্বাবস্থায় ফিরে যাওয়া হবে। অর্থাৎ, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
-পতাকানিউজ

