বিশ্বকাপের শেষ ৩২-এর মঞ্চে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুদলের লড়াই ছিল সমানে সমান।
প্রথমার্ধের ২৯ মিনিটে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিলকে স্তব্ধ করে কাইশু সানোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় জাপান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে কেউ কারো জালে বল জড়াতে পারেনি। এতে ১-০ তে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ব্রাজিল! বিরতি থেকে ফিরেই পুরোপুরি ছন্দে ফিরে ব্রাজিল। একের এক প্রতিপক্ষের ডিবক্সে আক্রমণ। ৫৬ মিনিটে মিডফিল্ডার কাসেমিরোর দুর্দান্ত হেডে সমতায় ফিরে ব্রাজিল।
এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠে। একে অপরের গোল পোস্টে চালাতে থাকে আক্রমণ। কিন্তু দুদলের আক্রমণভাগকে প্রতিহত করে ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছিল।
এরপর ৯০ মিনিটের পর দেয়া অতিরিক্ত ৬ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে বল পান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। জাপানি ডিফেন্ডারদের পরাস্ত করে প্রতিপক্ষের জালে জড়ান এই তারকা ফরোয়ার্ড। আর তাতেই পুরো গ্যালারি আনন্দে মতে উঠে।
এ জয়ের মাধ্যমে শেষ ষোলেতে নাম লেখাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আর চোখের জলে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলো সূর্যোদয়ের দেশ জাপান।
পতাকানিউজ/আরবি

