২৯ আগষ্ট গণঅধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় জাতীয় পার্টি ও এর ছাত্রসংগঠন এবং মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ ১৮ জনকে এজাহগারনামীয় এবং জাতীয় পার্টি এবং কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় জাতীয় পার্টার চেয়ারম্যান জি এম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে। আর ২ নম্বর আসামি করা হয়েছে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারীকে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষনেতা নুরুল হক নুর ও রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।
পতাকানিউজ/আইবিএম

