রাজধানীতে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এদিকে এ ঘটনায় জামাতাকে আটক করেছে পুলিশ।
রবিবার, ২ আগস্ট সকাল সাড়ে ৯টায় কলাবাগান এলাকার কাঁঠালবাগান এলাকায় আল আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘাতক জামাতা হৃদয় ওরফে শিপন। নিহতরা হলেন-শিপনের স্ত্রীর নাম ফারজানা আকতার রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।

পুলিশ জানায় ‘পারিবারিক কলহের জের’ ধরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কলাবাগান থানার ওসি ফজলে আশিক। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় শিপন নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে ছুরি মেরে হত্যা করেন।
ওসি আরও বলেন, চাকু দিয়ে আঘাত কারার পর রাত্রি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ফিরোজ বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পতাকানিউজ/আরবি

