ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এ ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। আজ, ৪ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়েজিত অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করা হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ইশতেহার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠান আজ, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরাই এ ইশতেহারের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এবারের ইশতেহার সাজানো হয়েছে। যেখানে ‘জনতার ইশতেহার’ নামে অ্যাপভিত্তিক প্রচারণাও চালানো হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে এ ইশতেহারে।
পতাকানিউজ/আরবি

