জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল রবিবার, ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে।
শনিবার, ২৭ ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফাইনালি এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। আগামীকাল রোববার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এদিকে, এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
পতাকানিউজ/এআই

