ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জামায়াতে ইসলামী জোটসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করলেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ২৩ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ পড়ান সিইসি এ এম এম নাসির উদ্দিন। তবে এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
শপথ গ্রহণ শেষে সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।
এর আগে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির এমপিরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
পতাকানিউজ/আরবি

