পতাকা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: জামায়াত জোট : এনসিপি বিরোধ সামাল দিতে পারবে?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

জামায়াত জোট : এনসিপি বিরোধ সামাল দিতে পারবে?

পতাকা সারথি
রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ ২:০২ অপরাহ্ণ
জামায়াত জোট : এসসিপি বিরোধ সামাল দিতে পারবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার আলোচনায় বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা হয়নি। এখন এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হতে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। আলোচনা প্রাপ্ত চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এর প্রতিবাদে দলটির শীর্ষ নেতারা পদত্যাগও করছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সংকটের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচন করার প্রশ্নে ইতোমধ্যেই দলে ভাঙন তৈরি হয়েছে। পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. তাসনিম জারা, ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন এনসিপির জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক।

দলের এই জেষ্ঠ্য নেতার পদত্যাগের দিনে অপর ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাকের কাছে স্মারকলিপি দিয়েছে। সেখানে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করার বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এছাড়া রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে দলটির আরেক নেত্রী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শামরিনও বেশ কড়া বক্তব্য তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি লিখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন জামায়াতের জুলাইয়ের স্পিরিট, বাংলাদেশের পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে যে কোনো দল।

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে : ভারত
‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’
ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

তিনি আরো লিখেন, জাতীয় নাগরিক পার্টির এত দিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়েত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।

যে ৩০ জন নেতারা ‘সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ তুলে ধরে স্মারকলিপিতে লিখেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলবে। তাঁদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দলের কর্মী-সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে, যা এনসিপির মধ্যপন্থী রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।

স্মারকলিপিতে নেতারা নাহিদ ইসলামকে অনুরোধ জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে। তাঁরা বলেন, নীতির ভিত্তিতেই কৌশল নির্ধারিত হওয়া উচিত; কৌশলগত সুবিধার জন্য নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া অনুচিত।

স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন ও এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য তাওহীদ তানজীম ও সৈয়দা নীলিমা দোলা।

‘মধ্যপন্থী রাজনীতি’র লক্ষ্য সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছিল এনসিপি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেওয়া তরুণদের দলটির লক্ষ্য ছিল বেশ আশাবাদী। ইতিবাচক বাংলাদেশ গড়ে তোলতে এই দলটি নানাভাবে আশা জাগিয়েছিল মানুষদের মধ্যে। অন্য দলগুলোর সীমাবদ্ধতাগুলোকে পাশকাটিয়ে সুন্দর বাংলাদেশ বির্নিমানের স্বপ্নও দেখিছিল দলটি।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা শুরু হলে গত অক্টোবর থেকে দলটি প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত  বিএনপির চূড়ান্ত সমঝোতা হয়নি।  

এরপর বিএনপি ও জামায়াতের বাইরে মধ্যপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের উদ্যোগ নেয় এনসিপি। এ প্রক্রিয়ায় গণতন্ত্র মঞ্চকে যুক্ত করার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত এনসিপি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়, যার আত্মপ্রকাশ ঘটে ৭ ডিসেম্বর।

তবে ভোটের রাজনীতির বাস্তবতা বিবেচনায় এনসিপি বড় দুই দলের যেকোনো একটির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করে। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসে দলটি। এর ফলে সদ্য গঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়ে। এ প্রক্রিয়ায় এনসিপির পাশাপাশি এবি পার্টির নাম আলোচনায় এলেও জোটের আরেক শরিক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করে।

জামায়াতের সঙ্গে জোট

এনসিপির নীতিনির্ধারণী মহল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার আলোচনা এগিয়ে নেওয়া হয়। গত শুক্রবার রাতেও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে বলে তথ্য দিয়েছেন এনসিপির নেতারা। আলোচনার বিষয়টি অস্বীকার করেননি দলটির সদস্যসচিব আখতার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সংস্কার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে এনসিপি ও জামায়াতের মধ্যে আলোচনা চলছে। কিছু রাজনৈতিক প্রশ্ন, করণীয় এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য আসনবিন্যাস নিয়েও আলোচনা রয়েছে।’

এনসিপি চায় ৩০ আসন

আলোচনার শুরুতে এনসিপি জামায়াতে ইসলামীর কাছে ৫০ আসন চেয়েছিল। এখন ৩০টি আসন চায় বলে তথ্য পাওয়া গেছে। সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা এবং আসন নম্বর উল্লেখ করে আলোচনা হয়েছে। সেই তালিকার একটি খসড়া তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই তালিকা অনুযায়ী, সমঝোতা আনুষ্ঠানিক হলে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন ছাড় পাবেন। এ ছাড়া কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ জামায়াতের সমর্থন পেতে পারেন। এই তালিকায় ঢাকা-৯ আসনে তাসনিম জারার নাম থাকলেও তিনি পরবর্তীতে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতার ঘোষণা দিয়েছেন। 

একই সময়ে ৩০ জন নেতার স্মারকলিপি দেওয়ার ঘটনায় জামায়াতের সঙ্গে সমঝোতা প্রশ্নে এনসিপির অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে আসে। এখন একজনের পর একজন নেতা পদত্যাগ করছেন। সেই কারণে দলটি শেষ পর্যন্ত সংকট কিভাবে মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয় হয় দাঁড়িয়েছে।

পতাকানিউজ/এসএমআর

বিষয় :এনসিপিজামায়াতে ইসলামী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা তারেক রহমান বনাম নাহিদ ইসলাম তারেক জিয়া-নাহিদ ইসলাম মুখোমুখি!
পরের লেখা amjonotar dol জামায়াত প্রশ্নে এনসিপিতে অস্থিরতা, সুযোগ দিচ্ছে আমজনতার দল
Ad imageAd image
আরও পড়ুন
চকরিয়ায় ইউএনও অফিসসহ পাঁচ প্রতিষ্ঠানে তালা

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

সর্বশেষ
দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?