সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের একটি এলএনজি জাহাজ কাটার সময় ‘বিষাক্ত গ্যাসে’ নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়া হবে।
শুক্রবার, ১৪ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিতে এসে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তথ্য জানান। এসময় তিনি নিহতদের স্বজনদের সান্ত্বনার দেয়ার পাশাপাশি আহত শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেন।
জেলা প্রশাসক বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে।
তিনি বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর ও বিস্ফোরক অধিদপ্তরের টিম গেছে।
পতাকানিউজ/আরবি

