বগুড়া জেলা থেকে নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তারা।
এসময় তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন। এছাড়া দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/পিএম/আরবি

