একই পরিবার থেকে তিনজন রাষ্ট্রনায়ক হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের মধ্য দিয়ে এই রেকর্ড করে জিয়া পরিবার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
এরপর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। আর আজ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শপথ নেন তারেক রহমান। বাবা এবং মায়ের পর তৃতীয়জন হিসেবে তারেক রহমান এই গৌরব অর্জন করেন।

