কক্সবাজারের জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেকের ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত।
রবিবার, ২৯ মার্চ দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এ রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি ওসি মো. ছমিউদ্দিন জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় রাতে নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করে। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।
এ ঘটনার পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে পুলিশ।
পতাকানিউজ/এনএ/আরবি

