পতাকা নিউজ
শুক্রবার ৫ জুন ২০২৬
Chandu Stadium

দেড় যুগ পর চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ

Primary Tacher

লম্বা ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: জুলাই ঘোষণাপত্রে বিএনপির সংযোজন-বিয়োজন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

জুলাই ঘোষণাপত্রে বিএনপির সংযোজন-বিয়োজন

পতাকা সারথি
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
july sanad
ফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর এই জুলাই ঘোষণাপত্রে কী থাকছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আগ্রহ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। এর ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির এই দিনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ওপর সব মহলের দৃষ্টি রয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণা ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিকভাবে খুবই ক্রিয়াশীল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কয়েক দফায় চিঠি চালাচালির মধ্য দিয়ে সরকার গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে একটি জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এর মধ্যে আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠানো হয়। ইতিমধ্যে বিএনপি খসড়া ঘোষণাপত্রের কিছু সংশোধনী দলীয়ভাবে চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে। দলগুলোর মতামত দেখেই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জুলাই ঘোষণাপত্র বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘সরকারের খসড়া ঘোষণাপত্রে প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল। আমরা বলেছি, এই জাতির শুরুই হলো ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে। তাকে যথাযথ মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে হবে, তারপরে জাতীয় জীবনে সংঘটিত অন্যান্য ঘটনাবলি। সেখানে তারা ১৯৭১ সালের ২৬ মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চায়নি বা দেয়নি। সেটা আমাদের আপত্তি ছিল এবং আমরা সেটা অন্তর্ভুক্ত করে পাঠিয়েছি সরকারের কাছে।’

জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে সংযুক্ত করার কথা খসড়ায় উল্লেখ করে সরকার। জামায়াত, এনসিপিসহ কোনো কোনো রাজনৈতিক দলেরও এ দাবি ছিল। কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি।

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, মৃত্যু বেড়ে ৬১০

সাংবাদিকদের সঙ্গে সালাহউদ্দিন আহমেদের আলাপচারিতা ও বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি চূড়ান্তভাবে চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানে সম্মত হয়েছে। তারা এ ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে সন্নিবেশিত করার বিষয়ে একমত হয়েছে, এর বেশি নয়।

সরকারি একটি সূত্রে জানা গেছে, সরকারের পাঠানো খসড়ার ওপর কিছু ঐতিহাসিক ঘটনার সংযোজন এবং শব্দগত পরিবর্তন এনে দলীয়ভাবে ঘোষণাপত্র চূড়ান্ত করে সরকারকে দিয়েছে। তাতে দেখা যায়, সরকারের পাঠানো জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়ায় প্রথম দফায় উল্লেখ ছিল, ‘এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে জাতীয় মুক্তির জন্য রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।’ এই দফায় বিএনপি গণপ্রতিরোধ গড়ে, এরপর ‘১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করে’ শব্দগুলো যুক্ত করে।

সরকারের খসড়ার চতুর্থ দফায় ‘স্বাধীনতা–পরবর্তী আওয়ামী সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিপরীতে শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে…’ উল্লেখ করা হয়।

এই দফায় বিএনপি বাকশালের নামে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের কথা উল্লেখ করেছে। এখানে বিএনপি শেখ মুজিবুর রহমানের নাম রাখেনি। এ ছাড়া এ দফায় দলটি ‘১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে একদলীয় বাকশালব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করা হয়’ এ কথাগুলো যুক্ত করেছে।

সরকারের খসড়ার অষ্টম দফায় ‘বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরে গণহত্যার মতো আইনবহির্ভূত হত্যাকাণ্ডের’ উল্লেখ করা হয়। সেখানে বিএনপির প্রস্তাবে ‘পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরে গণহত্যার’ উল্লেখ করা হয়নি।

সরকারের খসড়ার ১৭তম দফায় ‘ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে নারী-শিশুসহ প্রায় দুই সহস্র মানুষকে নির্বিচার হত্যার’ কথা বলা হয়। সেখানে দুই ‘সহস্র’–এর জায়গায় দুই সহস্রাধিক মানুষকে নির্বিচার হত্যার কথা বলেছে বিএনপি।

এই দফায় ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ পাশবিক নির্যাতন চালায়, অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বারণ করে। ফলে ছাত্ররা ৯ দফা ঘোষণা করে, যা পরবর্তীতে ১ দফায় রূপান্তরিত হয় এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে’ বলে উল্লেখ করা হয়। বিএনপির প্রস্তাবে ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ পাশবিক নির্যাতন চালায়…, ফলে ছাত্ররা ৯ দফা ঘোষণা করে, যা পরবর্তীতে ১ দফায় রূপান্তরিত হয়’ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

১৯তম দফায় ‘তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে এবং তিনি তার মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদের স্পিকার ও অন্যান্য সংসদ সদস্যসহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়’ বলে উল্লেখ করা হয় সরকারের খসড়ায়। এখানে বিএনপি ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়’ পর্যন্ত উল্লেখ করেছে। ‘তিনি তার মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদের স্পিকার ও অন্যান্য সংসদ সদস্যসহ’ কথাগুলো রাখেনি।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাই ছাত্র গণ–অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে, সেটাও পরিষ্কার করেছি। যেহেতু জুলাই ছাত্র-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যদিও সাংবিধানিক নিয়মকানুন মেনে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পরেও তার সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়, এটাই আমাদের রীতি। সেই অনুসারে ঐতিহ্যমাফিক সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে, আমরা সেখানে স্বীকৃতি দেব।’

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কি না, সেটা এখনো দেখার বিষয়। যদি দেখি অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে। এখনই বলার কিছু নেই।’

গত বছরের ডিসেম্বরে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি প্রথম আলোচনায় আসে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের মাধ্যমে। তাঁদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে শুরু থেকেই সোচ্চার। আন্দোলন ও দাবির মুখে অন্তর্বর্তী সরকার দুই দফায় (চলতি বছরের জানুয়ারি ও জুন) প্রতিশ্রুতি দিয়েও জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি।

জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতির একটি দলিল, যা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ভবিষ্যতে সংবিধানেও যুক্ত হতে পারে। এ ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার ব্যক্তিরা বলে আসছেন, জুলাই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানকে ‘অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল’ হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র-জনতা বা এর মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের ‘রাষ্ট্রদ্রোহী’ সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। সেই কাজই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে এটি অভ্যুত্থানের আইনি বৈধতা নিশ্চিত করবে।

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা জুলাই সনদ বাস্তবায়নের পথ ও গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে ঐকমত্যের প্রত্যাশা করা হয়েছিল জুলাই ঘোষণাপত্রে কী আছে– সেই দিকে তাকিয়ে বিএনপিসহ সবাই
পরের লেখা বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকা দখলে যাচ্ছে ইসরায়েল
Ad imageAd image
আরও পড়ুন
Haker Arrest 2

জিমেইল—ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেন তারা

ফিফা বিশ্বকাপ

দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ম্যাচ

GTCF Information Minister

জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

Death 1

পানির পাম্প সচল করতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী বাবা-ছেলে

Arrest 4 Dakat

ধাওয়া দিয়ে ৪ ডাকাতকে ধরল পুলিশ, মিলল অস্ত্র-ইয়াবা

সর্বশেষ
Sabnam Bublee

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর প্রধান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

Recue The Bus

নদীতে পড়া বাস উদ্ধার, নেই হতাহত

Cyclone Kalboishaki

১৯ জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

Sirangonj Accident Death 2

সাতসকালে বাসপাচায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?