পতাকা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Donand Trump

ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: জুলাই হত্যাকাণ্ড : ভিডিও-ছবিতে গুলি করে খুনের প্রমাণ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

জুলাই হত্যাকাণ্ড : ভিডিও-ছবিতে গুলি করে খুনের প্রমাণ

চট্টগ্রামে জুলাই হত্যার প্রথম অভিযোগপত্র

পতাকা সারথি
শনিবার ২ আগস্ট ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
chittagong court

চট্টগ্রামে ‘জুলাই অভ্যুত্থান’-এর হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমবারের মতো কোনো মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। গত বছরের ৩ জুলাই গুলিবর্ষণে দোকান কর্মচারী মো. শহিদুল ইসলাম শহিদ (৩৭) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ২৩১ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় ১২৮ জনকে সাক্ষী করা হয়েছে। ঘটনাস্থলের ১৫টি ভিডিও ফুটেজ এবং ৪১টি ছবি বিশ্লেষণ করে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মো. নুরুল হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট জমা দেন। এরপর বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন শাখা থেকে অভিযোগপত্রটি দাখিল করা হয় বলে জানিয়েছেন আদালতের কোর্ট শাখার জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মো. আনিস।

জিআরও মো. আনিস জানান, মামলার বাদীর উপস্থিতিতে অভিযোগপত্রের ওপর শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

চার্জশিটে যাদের বিরুদ্ধে অভিযোগ

চার্জশিটে অভিযুক্ত ২৩১ আসামির মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আবদুচ ছালাম, দিদারুল আলম দিদার, এস এম আল মামুন ও নোমান আল মাহমুদ।

তীব্র গরমে পানি ও খাবার নিয়ে মেয়র, খুশি অভিভাবকেরা
গহীন পাহাড়ে মিলল রক্তাক্ত ৩ মরদেহ, নেপথ্যে কী?
অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক স্বামী-স্ত্রী

এছাড়া চসিকের সাবেক কাউন্সিলর জহুরলাল হাজারী, এসরারুল হক, নুর মোস্তফা টিনু, পুলক খাস্তগীর, সলিমুল্লাহ বাচ্চু, জিয়াউল হক সুমন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ যুবলীগ-ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামও চার্জশিটে রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. শহিদুল ইসলাম শহিদ (৩৭)।

তিনি নগরের কোতোয়ালী থানার কদমতলী এলাকার একটি জুতার দোকানে কর্মরত ছিলেন। ঘটনার ১৬ দিন পর, ১৯ আগস্ট নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে ওই বছরের ৩ আগস্ট সন্ধ্যায় নগরীর ষোলশহর এলাকায় তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবন এবং বহদ্দারহাট মোড় এলাকায় তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের গুলিবর্ষণে শহিদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বহদ্দারহাটে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং মেয়রের বাসায় হামলা ঠেকাতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছিল। তারা গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে।

পতাকানিউজ/আরএস/এসকে

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dead body দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পরের লেখা শবনম ফারিয়া ‘এমন দেশে জন্ম, বিচার চাইতে পারি না’
Ad imageAd image
আরও পড়ুন
gasa

গ্যাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

Earthquake

সাতসকালে ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

CCC Crush Program

জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

Death Body

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের গলাকাটা

SSC Exam

দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ
স্মরণ কর, যখন আল্লাহ্ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিক্মত যাহা কিছু দিয়াছি,

“তাহারা কি চাহে আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য দীন?”

BD NZ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

Bogrua Tarique Rahman

আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : তারেক রহমান

কোন জাদুবলে বিএনপির মহিলা এমপি পদে

কোন জাদুবলে বিএনপির এমপি পদে আওয়ামী লীগের মাধবী মারমা?

Kamolgonj Bridge

সেতু আছে, নেই সংযোগ সড়ক—জনদুর্ভোগের ২৯ বছর

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?