দেশে শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়। সোমবার, ২৪ নভেম্বর সকালে ক্ষতিকারক ককটেলগুলো ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট। শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ জানায়, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।
সোমবার ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজের নেতৃত্ব দেয়। এসময় বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার ওসি আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।’
পতাকানিউজ/এএইচ

