পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
SSC 5

এসএসসির ফল সোমবার, জানা যাবে যেভাবে

বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: টার্গেট ১২০০ ভোটার : ৩ গ্রাম নিয়ে মুখোমুখি দুইপক্ষ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

টার্গেট ১২০০ ভোটার : ৩ গ্রাম নিয়ে মুখোমুখি দুইপক্ষ

এম জাহেদ চৌধুরী, চকরিয়া (কক্সবাজার)
সোমবার ২ মার্চ ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
টার্গেট ১২০০ ভোটার
চকরিয়ায় ইউনিয়ন বিভক্তকরণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিনটি গ্রাম অন্য ইউনিয়নের আওতায় নেওয়া হবে কি না—এই প্রশ্নকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও জনমত উত্তপ্ত হয়ে উঠছে। ইউনিয়ন সীমানা পুনর্নির্ধারণের সম্ভাব্য উদ্যোগ ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ।

ইতোমধ্যে এলাকায় মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা, অভিযোগ ও পাল্টা অভিযোগ, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বারো আউলিয়া নগরসহ কয়েকটি পাহাড়ি গ্রামকে লক্ষ্যারচর ইউনিয়নের সঙ্গে যুক্ত করার প্রস্তাব। বিষয়টি সামনে আসার পর থেকেই কাকারা ইউনিয়নের একাংশ এর তীব্র বিরোধিতা করছে। অন্যদিকে লক্ষ্যারচর ইউনিয়নের একটি পক্ষ এই অন্তর্ভুক্তিকে উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় বলে দাবি করছে। ফলে একই রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের মধ্যেই মতবিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

এ ইস্যুতে লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক এবং কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন পৃথক অবস্থান নিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহিউদ্দিনের নেতৃত্বে কাকারা ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা বারো আউলিয়া নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে মঈনুর রশিদ শামীমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন
হেফাজতের প্রতিষ্ঠাতা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৃহত্তর কাকারা ইউনিয়ন ইতোমধ্যেই কয়েক দফা খণ্ডিত হয়েছে। বমুবিলছড়ি ও সুরাজপুর-মানিকপুর নামে নতুন ইউনিয়ন গঠন এবং একটি বড় পৌরসভার সঙ্গে অংশবিশেষ যুক্ত হওয়ার ফলে ইউনিয়নের আয়তন ও প্রশাসনিক কাঠামো আগেই সংকুচিত হয়েছে। তাদের দাবি, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে আবারও বারো আউলিয়া নগর, মুসলিম পাড়া, শাহ্ উমরনগর ও প্যাচামারা এলাকাকে লক্ষ্যারচরের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যা স্থানীয় জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

এর আগের দিন ২৭ ফেব্রুয়ারি সকালে কাকারা ইউনিয়নকে দ্বিখণ্ডিত না করার দাবিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে নূর মোহাম্মদ মানিকের নেতৃত্বে পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বারো আউলিয়া নগরসহ পার্শ্ববর্তী পাহাড়ি গ্রামগুলো লক্ষ্যারচর ইউনিয়নের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নূর মোহাম্মদ মানিক বলেন, বারো আউলিয়া নগর এলাকায় লক্ষ্যারচর ইউনিয়নের পাঁচ শতাধিক ভোটার বসবাস করেন। তার ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা কম হওয়ায় প্রশাসনিক ভারসাম্য রক্ষার জন্য দুটি ওয়ার্ড একীভূত করে বারো আউলিয়া নগরকে পৃথক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। লক্ষ্যারচরের সঙ্গে যুক্ত করা হলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।

Chakaria
একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

দুইপক্ষ পাল্টাপাল্টি দাবি করলেও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের মতে, সংশ্লিষ্ট পাহাড়ি গ্রামগুলোতে প্রায় ১২০০ ভোটার রয়েছে এবং সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটের সমীকরণে সুবিধা নিতেই দুই পক্ষ নিজ নিজ অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত ওসমান দাবি করেছেন, বারো আউলিয়া নগরসহ পাহাড়ি এলাকায় ইতোমধ্যে সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মীয় স্থাপনা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে এবং নাগরিক সুবিধা প্রদান অব্যাহত রয়েছে। অপর সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দীন কাকারাকে পুনরায় খণ্ডিত করার উদ্যোগকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিনহাজ উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলে লিখেছেন, এলাকাবাসীকে উন্নয়নের নামে অন্য ইউনিয়নে নেওয়ার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী—জনস্বার্থ, নাকি পাহাড় ও প্রাকৃতিক সম্পদ দখলের সুযোগ তৈরি করা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার পর সতর্ক অবস্থান নিয়ে প্রশাসন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। স্থানীয় দুই পক্ষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ নজরদারি জোরদার করেছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, ইউনিয়নের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের নয়; এটি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়। প্রশাসনের দায়িত্ব হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জনগণের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা।

উল্লেখ্য, পাহাড়ি গ্রামগুলোর অধিকাংশ বসতি গত কয়েক দশকে গড়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৮৭ সাল থেকে ধীরে ধীরে বনভূমি দখল, পাহাড় কাটা ও টিলা সমান করে বসতি স্থাপন শুরু হয়। সময়ের সঙ্গে এসব বসতি বিস্তৃত হয়ে বর্তমানে একাধিক গ্রামে রূপ নিয়েছে। আর সেই জনবসতিপূর্ণ এলাকাগুলোর প্রশাসনিক অবস্থান নিয়েই এখন চকরিয়ার কাকারা অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

-পতাকানিউজ/এমজেসি

বিষয় :কক্সবাজারচকরিয়াবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ঢাকা প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত
পরের লেখা মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
Ad imageAd image
আরও পড়ুন
Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত্যু বেড়ে ৮৭০

Don

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার

Bangladesh Bank reserve theft

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ৯৭ বার

PM Tarique

বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

PM Banshkhali

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ
Fatikchari PM

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

EC Bhaban

রাষ্ট্রপতি নির্বাচন : বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ

Ibarul Islam Jishan

যুবকের প্রতারণায় এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৬ শিক্ষার্থী

Sarwar Khan Arrest

বিদেশে পালানোর আগেই ধরা বড় সাজ্জাদের ভাই

Death 1

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?