টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীর জুমপাড়া এলাকায় দিনেদুপুরে কামাল মাস্টার নামে এক হোমিও চিকিৎসককে নিজ বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার অভিযানে নেমেছে বিজিবি-পুলিশ।
রবিবার, ২৮ জুন দুপুর ১টায় ৬ জনের একটি সশস্ত্র পাহাড়ি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
কামাল মাস্টার দীর্ঘদিন ধরে এলাকায় মানুষকে হোমিও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অপহরণকারীদের সম্ভাব্য অবস্থান শনাক্তে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

