কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পতাকানিউজ/এনএ/আরবি

