বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন।
বুধবার, ২৯ জুলাই ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাঙামাটি গ্রামের সোহেল রানা শ্বশুর বাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন এবং ছোট ভাই রাব্বী আহত হন।
পরে আহত রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

