বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার, ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলার চাটখৈর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রাম খানপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের চঞ্চল (৪৫)।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০ টায় বগুড়াগামী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের পাশে উল্টে যায় ভটভটি এবং চালক চঞ্চল এবং যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুজনকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আদমদিঘী থানার ওসি আতাউর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
পতাকানিউজ/পিএম/আরবি

