টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
সোমবার, ৪ মে ভোর সোয়া ৫টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।’
নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
পতাকানিউজ/আরবি

