ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি ট্রাম্পের, কী বার্তা দিলো যুক্তরাষ্ট্র! প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, পাকিস্তানে খনিজ তেলের ‘বিশাল ভাণ্ডার’ নিয়ে সেদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’এ পোস্ট দিয়ে তিনি জানান, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের ‘বড় ভাণ্ডার’-এর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে। তিনি আরও লেখেন, কে জানে, হয়তো একদিন তারা ভারতকেও তেল বিক্রি করবে!

