পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

পতাকা সারথি
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?
ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের বড় পরাজয় দেশটির ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও নতুন সমীকরণ তৈরি করেছে। ট্রাম্পের উত্তরসূরি হিসেবে হোয়াইট হাউজে কে আসবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় সবচেয়ে বেশি চাপে ফেলেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এত দিন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু এখন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকেও বিদায়ী মেয়াদের একজন অজনপ্রিয় প্রেসিডেন্টের সঙ্গে জড়িয়ে দেখা হতে পারে।

অন্যদিকে, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য দলটির নতুন প্রজন্মের কয়েকজন নেতার সামনে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। তার তরুণসুলভ ভাবভঙ্গির কারণে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার তুলনা করা হচ্ছে।

রিপাবলিকান শিবিরে অস্থিরতা

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

২০১৬ ও ২০২৪ সালে ট্রাম্পকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা জোট কার্যত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। ফলে ২০২৮ সালে রিপাবলিকান দলের সম্ভাব্য উত্তরসূরিদের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভ্যান্স। মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে সভা-সমাবেশ করে তিনি তার প্রতি সমর্থনও প্রকাশ করেন।

তবে নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর দ্রুত ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করেন ৪২ বছর বয়সী ভ্যান্স। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এই পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অজনপ্রিয় যুদ্ধকে দায়ী করেন।

তবে ভোটাররা তার এই দায় এড়ানোর চেষ্টা সহজে গ্রহণ করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টদের জন্য এ ধরনের পরিস্থিতি নতুন নয়। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও একই সমস্যায় পড়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে নিজেকে কীভাবে আলাদা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘এমন কিছু মাথায় আসছে না।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের জেমস লিন্ডসে বলেন, ভ্যান্সের জন্য খারাপ খবর হলো, দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্টদের মধ্যে খুব কমই প্রেসিডেন্ট হতে পেরেছেন।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

৫৫ বছর বয়সী রুবিও মধ্যবর্তী নির্বাচনের প্রচারে তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তার পক্ষেই ইরান যুদ্ধের দায় এড়িয়ে যাওয়া কঠিন হবে।

Mahi Add for Potaka

অবশ্য রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয় দলের অন্য সম্ভাব্য প্রার্থীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

২০২৪ সালে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সম্প্রতি বেশ সরব হয়েছেন। ৪৮ বছর বয়সী এই নেতা ডেমোক্র্যাটদের বড় জয়কে ‘রাজনৈতিক ক্ষেত্রে উল্কাপাতের সমতুল্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, শুধু তার নিজের অঙ্গরাজ্যেই রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের জয় ঠেকাতে পেরেছে।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। ৫৫ বছর বয়সী ক্রুজ ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার লড়াই করেছিলেন। তবে মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেট ও গভর্নর পদে ডেমোক্র্যাটদের বড় জয় তার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ডেমোক্র্যাট শিবিরে আত্মবিশ্বাস

ডেমোক্র্যাট দলে ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল কয়েকজন নেতার অবস্থান আরও শক্ত করেছে।

জর্জিয়া থেকে সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় জন অসফকে ঘিরে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই নেতা ক্যামেরায় আকর্ষণীয় উপস্থিতি এবং বক্তৃতার ধরন দিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন। ট্রাম্পের সঙ্গে এক তরুণ কর্মীর সম্পর্ক নিয়ে ব্যঙ্গ করেও তিনি আলোচনায় এসেছেন।

অসফ অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তার ‘একেবারেই কোনো আগ্রহ নেই’। তবে জর্জিয়ায় দ্রুত বিজয় নিশ্চিত করা এবং তার বিজয়ী ভাষণ ডেমোক্র্যাট শিবিরে তার অবস্থান আরও শক্ত করেছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ৬২ বছর বয়সী কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে দলের অনেকেই এমন একজন প্রার্থী চান, যার আগের নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা নেই।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোর অবস্থানও মধ্যবর্তী নির্বাচনের পর শক্ত হয়েছে। ৫৩ বছর বয়সী এই নেতা ২০২৪ সালে কমলা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউসমও সম্ভাব্য প্রার্থীদের একজন। ৫৯ বছর বয়সী এই নেতা বারবার ট্রাম্পের সমালোচনা করেছেন। গত সেপ্টেম্বরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের প্রেসিডেন্সি আগের মতো থাকবে না।

তবে হ্যারিসের মতো নিউসমকেও ডেমোক্র্যাট দলের পুরোনো নেতৃত্বের অংশ হিসেবে দেখা হতে পারে। দলটি এখন নতুন প্রজন্মের নেতাদের সামনে আনার চেষ্টা করছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের বামপন্থী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ৩৭ বছর বয়সী এই নেত্রী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ২০১৬ ও ২০২৪ সালে নারী প্রার্থীরা পরাজিত হওয়ার পর একজন লাতিনা নারী প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারবেন কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন।

এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন শিকাগোর সাবেক মেয়র রাহম ইমানুয়েল, ইলিনয়ের ধনকুবের গভর্নর জেবি প্রিটজকার, কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং অ্যারিজোনার সিনেটর ও সাবেক মহাকাশচারী মার্ক কেলি।

মঙ্গলবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার পর প্রিটজকার যুক্তরাষ্ট্রের জন্য একটি বিস্তৃত জাতীয় কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন।

সূত্র: এএফপি

বিষয় :ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রহোয়াইট হাউস
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
পরের লেখা পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?