বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রহিম উদ্দিন (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫টায় তালোড়া রেল স্টেশনের পশ্চিমে লয়ামেঘা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিম তালোড়া ইউনিয়নের দেবখন্ড চকগোপাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রহিম তালোড়া বাজার থেকে রেললাইনের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় পঞ্চগড় হতে সান্তাহারগামী ৭৬৮ ডাউন দোলনচাপা এক্সপ্রেস তালোড়া স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তালোড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হযরত আলী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি শুনেছেন।
তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/পিএম/আরবি

