আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর দুপুরে মহাসচিবের পক্ষে মনোনয়ন নেন চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের একজন ফরম সংগ্রহ করেছেন।’
ঠাকুরগাঁও-১ আসনে দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পতাকানিউজ/আরবি

