পতাকা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ডাকসুর সেই ‘বাহাদুরের’ পদত্যাগের ঘোষণা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ডাকসুর সেই ‘বাহাদুরের’ পদত্যাগের ঘোষণা

কিশোর-তরুণদের শাস্তি দেওয়ার ভিডিও ছড়ানোর পর

পতাকা সারথি
সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
ডাকসুর সেই ‘বাহাদুরের’ পদত্যাগের ঘোষণা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিশোর ও তরুণদের শাস্তি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। অপর ভিডিওতে তাঁকে লাঠি হাতে জিমনেসিয়ামের ভেতরে হাঁটতে দেখা যায় এবং সেখানেও কিশোর-তরুণদের কান ধরে ওঠবস করাতে দেখা যায়। ভিডিওতে শাস্তির সংখ্যা গুনতেও শোনা যায় তাঁকে।

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রেক্ষাপটে সর্বমিত্র চাকমা ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে দুঃখ প্রকাশ করেন এবং নিজের আচরণের জন্য ক্ষমা চান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সমস্যায় পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বহিরাগতদের কারণে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনাও ঘটছে।

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে : ভারত

তিনি আরও অভিযোগ করেন, এসব বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শারীরিক শিক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার কিংবা বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

নিজের আচরণ প্রসঙ্গে সর্বমিত্র চাকমা লেখেন, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে ওই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন। তবে এ ধরনের আচরণ তাঁর প্রত্যাশিত ছিল না এবং কাউকে এভাবে শাস্তি দেওয়া উচিত হয়নি—এ কথা স্বীকার করে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

Shorbo Mittro Chakma 1
ডাকসুর ‘বাহাদুর’ সর্বমিত্র চাকমা লাঠি হাতে কিশোর-তরুণদের কান ধরে ওঠবস করানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একই সঙ্গে তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি বলেন, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কোনো ক্ষোভ বা অভিমান থেকে নয়। শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলেন, তিনি তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সর্বমিত্র চাকমা ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় ও সামাজিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

-পতাকানিউজ

বিষয় :ডাকসুঢাবি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ঢাকা প্রশ্নফাঁস কাণ্ড : আবেদ আলীর ছেলে রিমান্ডে
পরের লেখা Salman F Rahman দুদকের মামলা : সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে
Ad imageAd image
আরও পড়ুন
অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’

‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

সর্বশেষ
ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?