বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের করিডোর কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রায় ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৪ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগের দিন, ২৩ নভেম্বর রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। দলের প্রধানের চিকিৎসায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হোসেন। ঠিক পরদিনই তাঁর মাকেও একই হাসপাতালের সিসিইউতে ভর্তি করতে হয়।
দলীয় প্রধান ও মায়ের সংকটময় এই সময়টিতে এ জেড এম জাহিদ হোসেন সবার কাছে তাঁদের দুজনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পতাকানিউজ/এআই

