আগামী বছরের অমর একুশে বইমেলা এ বছর (২০২৫) এর ডিসেম্বরে শুরু হবে।
আজ বইমেলা ২০২৬ এর তারিখ নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানো হয়।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণের পর আলোচনা ছিল- কবে হতে পারে একুশের বইমেলা। সে কারণেই আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বইমেলার তারিখ নির্ধারণের জন্য একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬।
সভায় জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রমজানকে সামনে রেখে বইমেলার এ নতুন তারিখ নির্ধারণ করা হলো।
পতাকানিউজ/আইবিএম

