ইরানের খাতাম আল‑আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর দাবি করেছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় উদগ্রীব মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। ৬ মার্চ, ইরানের আধা‑সরকারি বার্তা সংস্থা তাসনিম এই খবর প্রকাশ করেছে।
খাতাম আল‑আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, রণতরীটি ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার ড্রোন হামলায় রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর এটি দ্রুত তার সরে যায়। বর্তমানে ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইআরজিসি ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এ অভিযান মূলত হরমুজ প্রণালীতে কৌশলগত অবস্থান নিশ্চিতকরণের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌশক্তি ও ড্রোন বাহিনী তাদের প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি, সামরিক সচেতনতা এবং প্রস্তুতি বজায় রাখতে নিয়মিত অনুশীলন চালাচ্ছে। তারা হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং প্রয়োজনে প্রয়োগ করতে সক্ষম।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে যেকোনো সামরিক সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি বাড়াতে পারে। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত করার প্রয়োজনীয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র : তাসনিম নিউজ
-পতাকানিউজ

