ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন মির্জা ফখরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট।
নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রেখেছে কমিশন।
ঘোষিত ফলাফলে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
পতাকানিউজ/আরবি

