প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি তার হাতে তুলে দেয়া হয়।
সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে বগুড়া সদর–৬ (নির্বাচনী এলাকা নং ৪১) আসনে দলীয় প্রার্থী করা হয়েছে।
মনোনয়নপত্রে নির্ধারিত নিয়ম মেনেই এ প্রক্রিয়া সম্পন্ন করে দলের মহাসচিব সই করেন।
দুটি আসন থেকে বিজয়ী হবার কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এরপর থেকে দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয় কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। এক্ষেত্রে দলের ছয় নেতা মনোনয়নপ্রত্যাশী হলেও শেষ পর্যন্ত রেজউল করিম বাদশার হাতেই ধানের প্রতীকের মনোনয়ন তুলে দেয়া হয়।
এদিকে এরইমধ্যে নির্বাচন কমিশন উপনিবাচনের তফশিল ঘোষণা করেছে। ঘোষিত তফশিল অনুয়ায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,
৫ মার্চ মনোনয়নপত্র বাছাই , ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ।
ভিভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া- ৬ আসন। অতীতে এ আসন থেকে নির্বাচন করেছেন বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষে তারেক রহমান প্রার্থী হয়েছেন।
মনোনয়ন পাওয়া রেজাউল করিম বাদশা বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেটি রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এদিকে রেজাউল করিম বাদশার মনোনয়নের খবরে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জাতীয় সংসদ নির্বাচনে তার দক্ষতা প্রমাণ করেছেন।এ কারনে দল তাকে মুল্যায়ন করেছেন। তিনি বলেন, বগুড়া-৬ শুধু একটি আসন না, এটা দলের ঐতিহ্যের অংশ ‘
পতাকানিউজ/পিএম/আরবি

