সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ৫ সেপ্টেম্বর ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাত দেড়টার দিকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনাতার ঢল নামে। তারা এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানান।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানা গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

