তৃতীয় দফায় ডাক্তারের কাঁচির নিচে নিজকে সপে দিতে হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। বাংলাদেশ ও ভারতের চিকিৎকেরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রীকে বাঁচিয়ে তুলছে। আর অভিনেত্রীও চেয়েছেন ভক্তদের দোয়া।
সবশেষ শুক্রবার ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তৃতীয়দফার অস্ত্রোপচার হয়। অভিনেত্রী নিজেই এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। অভিনেত্রীর এমন বার্তা পেয়েছে ভক্তরা অভিনেত্রীর জন্য দোয়া করছেন এবং দ্রুত যেন তিনি সুস্থ হয়ে উঠেন সেই কামনা করছেন।
এই অভিনেত্রী এতোদিন অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এখন বাস্তব জীবনে তিনি লড়ছেন বেঁচে ফেরার জন্য। শুরুতে তার ব্রেন টিউমার ধরা পড়ে। তারপর বাংলাদেশে তার প্রথম দফা অস্ত্রোপচার হয়। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য যান ভারতে। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।

ধারণা করা হয়েছিল এবার তিনি দ্রুতই সেরে উঠবেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাকে তৃতীয় দফায় ওটিতে যেতে হয়। অবশ্য এবার ওটিতে যাওয়ার আগে তিনি লিখেছেন, ‘আবার শুরু করি, তানিয়া।’
-পতাকানিউজ

