সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার বিকেল ৪টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীত জগতের গুণী শিল্পী জেনস সুমন। শিল্পী শাহাদাত হোসেন নাদিম এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন।
শিল্পী নাদিম বলেন, সুমন ভাই পুরোপুরি সুস্থ ছিলেন। আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তাকে উত্তরায় দাফন করা হবে।
জেনস সুমন দেশের জনপ্রিয় গায়ক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষত তার গান ‘একটা চাদর হবে” তাকে দেশের ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দেন। তার প্রথম অ্যালবাম ‘আশীর্বাদ’ ১৯৯৭ সালে প্রকাশের মাধ্যমে তার সংগীত জীবনে পদচারণা শুরু হয়। এরপর একের পর এক হিট অ্যালবাম উপহার দিতে থাকেন তিনি। যেমনঃ আকাশ কেঁদেছে, অতিথি, আশাবাদী, একটা চাদর হবে, আয় তোরা আয়, চেরী সহ আরও অসংখ্য গান তার গুণী এর শিল্পী জীবনের অংশ।
এর শিল্পীর সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ ২০০৮ সালে প্রকাশিত হয়। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও তাঁর সুরেলা কণ্ঠ এখনো শ্রোতাদের মনে অটুট জায়গা জুড়ে রয়েছে।
পতাকানিউজ/কেএ

