শব্দের জাদুকর অস্কারজয়ী টম স্টপার্ড মারা গেছেন। যিনি কলমের জাদুতে সৃষ্টি করেছিলেন রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড দ্যা রিয়েল থিং এবং শেকসপিয়ার ইন লাভ- এর মতো অমর সব গল্প। চিরতরে নিভে গেল কিংবদন্তি এই লেখকের জীবনের প্রদীপ। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এই নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার।
২৯ নভেম্বর স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, স্টপার্ড নিজ বাসভবনে তার পরিবারের উপস্থিতিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। গুণী এই লেখকের উল্লেখযোগ্য ও নামকরা চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্যা সান’, এবং ‘আন্না কারেনিনা’।
পতাকানিউজ/কেএ

