পতাকা নিউজ
সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬
৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

Ctg Port

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর—৪ দাবি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: দইয়ের পাত্র তৈরিতেই টিকে আছে মৃৎশিল্প
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

দইয়ের পাত্র তৈরিতেই টিকে আছে মৃৎশিল্প

দইয়ের পাত্র যাচ্ছে দেশের সব জেলায়

পতাকা সারথি
সোমবার ৩ নভেম্বর ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
দইয়ের পাত্র তৈরিতেই টিকে আছে মৃৎশিল্প
মাটির তৈরি দইয়ের পাত্র শোকানো হচ্ছে বগুড়ার পাল পাড়ায়

আধুনিকতার ছোঁয়ায় বগুড়ার ২০০ বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন ধরনের পণ্যের ভিড়ে কমে গেছে মাটির তৈরি তৈজসপত্রের কদর। বর্তমানে এ শিল্পের সাথে জড়িত পরিবারগুলো ভুগছে নানা সংকটে। তবু ঐতিহ্যবাহী বাপ-দাদার এই পেশাকে টিকিয়ে রাখতে এখনও অনেকেই কাজ করছেন। সংকট উত্তরণে এখন শুধু বগুড়ার দইয়ের হাঁড়ি তৈরি করেই টিকে আছে মৃৎশিল্পীরা।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আড়িয়া পালপাড়া এমনই একটি এলাকা। যেখানে প্রবেশ করতেই দেখা যায় সারি, সারি মাটির ঢিপি। আর রাস্তার দুই ধার থেকে শুরু করে ফাঁকা জায়গায় মাটির তৈরি তৈজসপত্র শুকানোর কাজে ব্যস্ত নারী-পুরুষ। বাপ দাদার আমল থেকে শত বছরের পুরোনো এ পেশাকে আঁকড়ে ধরে আছে দেড়শ থেকে ২০০ পরিবার। তাদের বাড়ির বৃদ্ধ থেকে শিশু-কিশোররাও এ কাজের সঙ্গে জড়িত।

মাটির যেকোনো পাত্র তৈরিতে কাদা প্রস্তুত করতে হয় প্রথমে। এরপর নির্দিষ্ট পণ্যের জন্য প্রস্তুতকৃত কাদার গোল্লা বা চাকা তৈরি করতে হয়। পরে তা চাকার মাঝখানে রাখা হয়। চাকা ঘুরতে ঘুরতে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি হয়ে ওঠে আকর্ষণীয় তৈজসপত্র। এরপর তা শুকিয়ে স্তূপ আকারে সাজিয়ে চুল্লিতে নির্দিষ্ট তাপমাত্রায় পোড়ানোর পর পণ্যের গায়ে রং করতে হয়।

Pal Para 2

সংকট মোকাবিলায় বর্তমানে বগুড়ার দইয়ের হাঁড়ি তৈরিতে টিকে আছে মৃৎশিল্প। দইয়ের জন্য বিখ্যাত শহর বগুড়ার বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি গ্রামে মৃৎশিল্পীরা দইয়ের পাত্র তৈরি করছেন। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছে এসব দইয়ের পাত্র। তবুও তাঁদের জীবন ভালো কাটছে না।যেমন আছেন মৃৎশিল্পীরা

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
হাত, পা ও পিঠে ছ্যাচা দিত, টেনে তুলতো চুল
ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন : পেকুয়ার গণমিছিলে সালাহউদ্দিন

মৃৎশিল্পীরা জানান, একটি দইয়ের পাতিল বানাতে ৩০ টাকা, সরা বানাতে ৪ টাকা ও কাপ বানাতে ৩ টাকার মতো খরচ হয়। স্থানীয় বাজারে এসব দইয়ের পাতিল ৫০ টাকা, সরা ৭-৮ টাকা ও কাপ ৯ টাকায় বিক্রি করা হয়।

রমা কান্ত পাল বলেন, ‘এই পেশার সঙ্গে মিশে আছে আমাদের বংশের রক্ত, তাই পেশাটি ছাড়তে পারি না। পরিশ্রম করতে হয় প্রচুর। রোদের মধ্যে বসে কাজ করতে হয়।’ আগে তিনি তৈরি করতেন মাটির হাঁড়ি, থালা, বাটি, কলসি, ঢাকনাসহ অনেক কিছু। কিন্তু এখন শুধু দইয়ের হাঁড়ি তৈরি করেন। দইয়ের পাত্র প্রতি পিস পাইকারি বিক্রি করেন ৬-৭ টাকা করে।

Pal Para 1 1

তিনি বলেন, ‘আগে মাটি কিনতে হতো না, এখন মাটি কিনতে হয়। মাটির দাম বেশি, খড়ির দাম বেশি, লেবারের দাম বেশি হওয়ায় এখন এ কাজে লাভ বেশি হয় না তেমন।’

প্রবীণ মৃৎশিল্পী মনীন্দ্রনাথ পাল বলেন, ‘আমার বাপ-দাদারা এই কাজ করতো, এখন আমি ও আমার ছেলেরা এ ব্যবসা টিকিয়ে রেখেছি। সবকিছুর দাম বেড়ে গেলেও আমাদের শ্রমের মূল্য বাড়েনি। তাই কোনোরকমে জীবিকা নির্বাহ করে চলছি।’

এলাকার ষাটোর্ধ্ব নারী কামিনী রানি বলেন, ‘একসময় অনেক কিছু তৈরি করতাম, এখন শুধু দই এর সরা তৈরি করি। আর কোনো কাজ করতে পারি না। তাই এই পেশা ছাড়তে পারি না। আগে দাম কম পেলেও লাভ হতো ভালো, এখন সবকিছুর দাম বাড়ায় তেমন লাভ হয় না। কোনোরকম পেটে দানা যায়।’

Pal Para 3

জানা যায়, প্রতিদিন শত শত মণ দই তৈরি হয় এ জেলায়। দই সাধারণত মাটির তৈরি পাত্রেই রাখা হয়। বগুড়া জেলার চাহিদা মিটিয়ে এই দই এবং এর পাত্রও বিভিন্ন জেলায় যায়। আর সে কারণেই জীবিকা নির্বাহের জন্য এখনও এই পেশাকে ধরে রাখার চেষ্টা করছেন জেলার অনেক মৃৎশিল্পী।

এলাকার প্রবীণ মৃৎশিল্পী রমেন পাল জানান, দইয়ের পাত্র তৈরি করে কোনোমতে টিকিয়ে রেখেছেন এই প্রাচীন পেশা। এর মধ্যে আশার কথা, বগুড়ায় তৈরি দইয়ের পাত্র এখন জেলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এখানকার তৈরি এসব দইয়ের পাত্র যাচ্ছে খুলনা, যশোর, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম এমন কি সিলেটেও। আগে হাতে তৈরি করা হলেও এখন ব্যবহার করা হচ্ছে মেশিন।

এখানকার মৃৎশিল্পীদের আর প্রচলিত পদ্ধতিতে চাকা ঘোরাতে হয় না। তাঁরা প্রযুক্তির সহায়তায় তৈরি করছেন মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ। বৈদ্যুতিক চাকার মেশিন ব্যবহার করে মৃৎশিল্পের কারিগরদের শারীরিক শ্রম সাশ্রয় হচ্ছে। তাঁরা স্বল্প সময় ও কম খরচে অধিক পরিমাণে মাটির জিনিসপত্র তৈরি করতে পারছেন।

এই মৃৎশিল্পকে ধরে রাখার বিষয়ে জানতে চাইলে বগুড়া বিসিক উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়ার পথে এই শিল্পটি। এই শিল্প হারিয়ে গেলে মৃৎশিল্পীরা বিপদগ্রস্ত হবেন। তাই মৃৎশিল্প টিকিয়ে রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ শিল্পীদের আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি স্বল্পসুদে ঋণ প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

পতাকানিউজ/পিএম/এমওয়াই

বিষয় :বগুড়ামৃৎশিল্প
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা IPHONE সুখের খোঁজেই কি সবসময় বেশী চাই আমরা?
পরের লেখা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকব খোন্দকার গিয়াস-আকবরের টুকাটুকি, আটকে গেল রাউজানের ভাগ্য
Ad imageAd image
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা:

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হচ্ছে না

Home Affairs Advisor Rangpu

নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Ministry of Law

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

সিইসিকে স্মারকলিপি:

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের

কর্ণফুলী নদীর জায়গা লিজ

বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সর্বশেষ
vote

নির্বাচন স্থগিতের গুজবে কান নয় : ইসি

রাউজানে ধানের শীষের মঞ্চে আট খুনের পলাতক আসামি রায়হান:

ভোটারের দিকে অস্ত্রের নিশানা!

খুলনা

কারাবন্দি সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা

ধর্ষণ মামলায় জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

Hotline 333

নির্বাচনের তথ্য ও অভিযোগ জানাতে হটলাইন চালু

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?