দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের পশ্চিমে বেকার্সদাল শহরের একটি পানশালায় হামলা চালিয়েছে বন্দুকধারী দুর্বৃত্তরা। এতে ৯ জন নিহত এবং ১০ জনকে আহত হয়েছেন। শনিবার, ২০ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১ টায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ হামলা তা জানা যায়নি।
রবিবার, ২১ ডিসেম্বর এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘শনিবার রাত ১ টায় একটি সাদা মাইক্রোবাস এবং একটি রূপালি রঙের সেডান গাড়ি নিয়ে প্রায় ১২ জন ওই পানশালায় এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা যতক্ষণ সেখানে ছিল, ততক্ষণ গুলি ছুড়েছে। পানশালাটি সরকারি নিবন্ধিত।
দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার বাইরের সড়কে ঘটেছে।
গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনান ফ্রেড কেকানা জানিয়েছেন, “এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কী কারণে এ হামলা, কারা ঘটাল তা এখনও জানতে পারেনি। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

