পতাকা নিউজ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
guiness

ইসরায়েলকে বয়কট গিনেস বুক কর্তৃপক্ষের

Imran Khan

‘বেঁচে আছেন ইমরান খান’

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: দিনভর বন্ধ চট্টগ্রামের মোবাইল মার্কেট
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2025 Potaka News. All Rights Reserved.

দিনভর বন্ধ চট্টগ্রামের মোবাইল মার্কেট

পতাকা সারথি
রবিবার ৩০ নভেম্বর ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
মোবাইল মার্কেট
রিয়াজুদ্দিন বাজারের মোবাইল মার্কেটগুলোতে দিনভর তালা ঝুলতে দেখা গেছে

চট্টগ্রামের বেশিরভাগ মোবাইল মার্কেট বন্ধ ছিল রবিবার সকাল থেকেই। রিয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, জুবিলি রোডসহ প্রধান মোবাইল মার্কেটগুলোতে তালা ঝুলতে দেখা গেছে দিনভর। সাধারণ দিনের স্বাভাবিক কোলাহল ছিল না; দোকান মালিক ও কর্মচারীরা দোকানের বাইরে দাঁড়িয়ে শুধু পরিস্থিতি লক্ষ্য করেছেন।

এই অচলাবস্থার মূল কারণ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্ত। ঢাকায় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) মানববন্ধন করলেও চট্টগ্রামে কোনো কর্মসূচি হয়নি। তবুও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকান বন্ধ রেখে সমর্থন জানিয়েছেন। রিয়াজুদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেইনে সকাল থেকে একটি দোকানও খোলা দেখা যায়নি।

রিয়াজুদ্দিন বাজারের এক মোবাইল দোকানের কর্মচারী আশিক বলেন, ‘এনইআইআর চালু হলে চট্টগ্রামে কমপক্ষে দশ হাজার তরুণ চাকরি হারাবে। আমাদের পরিবার এই আয়ের উপরেই চলে। এই নীতি বাস্তবায়িত হলে আমরা সবাই রাস্তায় বসে যাব।’

তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশের মোবাইল বাজার এখন নয়টি বড় সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। তারা বিভিন্ন ভাবে কম দামে ফোন এনে অফিসিয়াল হিসেবে বিক্রি করছে, ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকতে পারছেন না। তার দাবি, বর্তমান এনইআইআর নীতি এই সিন্ডিকেটের স্বার্থই রক্ষা করবে।’ তিনি জানান, সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে এবং দ্রুত সমাধান না এলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

তারেক রহমানের জন্য দেশে এলো প্রায় ৩ কোটি টাকার প্রাডো
নিরীহ আ.লীগ কর্মী–সমর্থকদের খেয়াল রাখতে বললেন সালাহউদ্দিন আহমেদ
টেকনাফে ৪ শিশুকে অপহরণ, চারদিন পর মুক্তিপণ দাবি

রিয়াজুদ্দিন বাজারের আরেক ব্যবসায়ী নবী জানান, ‘ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। এই নীতি চালু হলে দেউলিয়া হয়ে যেতে হবে। দোকান ভাড়া, কর্মচারীর বেতন সবই সামলানো কঠিন হয়ে পড়ছে। মোবাইল বিক্রি প্রায় বন্ধ।’

এনইআইআর ঘোষণার প্রভাব সাধারণ গ্রাহকদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। অনেকে উদ্বিগ্ন তাদের বর্তমান ফোন চলবে কি না, কিংবা নতুন নীতিতে তা ব্যবহারযোগ্য থাকবে কি না। অন্যদিকে ব্র্যান্ডেড কোম্পানিগুলো কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে।

কাজির দেউড়ির স্যামসাং শোরুমের ম্যানেজার রহিম উদ্দিন বলেন, ‘ক্রেতারা অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে। এতে বাজারে বৈধ প্রতিযোগিতা বাড়বে এবং স্বচ্ছ ব্যবসার সুযোগ মিলবে।’

এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস বলেন, ‘আমরাও এনইআইআর চাই। কিন্তু এমনভাবে নয়, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসতে হয়। নীতিমালায় আমাদের মতামতই নেই, বিটিআরসিও আমাদের চিঠির কোনো জবাব দেয়নি।’

বিটিআরসি সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অবৈধভাবে আনা মোবাইল ডিভাইস কোনো নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। ফোন চালু থাকলেও কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এর লক্ষ্য কর ফাঁকি ও চোরাচালান রোধ করা। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের আশঙ্কা এতে বাজারে বড় সিন্ডিকেটগুলোর প্রভাব আরও বাড়বে।

চট্টগ্রামের বড় মোবাইল মার্কেটগুলো বন্ধ থাকায় প্রশ্ন উঠছে, এনইআইআর বাস্তবায়নের কাঠামো কতটা কার্যকর ও ন্যায়সংগত হবে। ব্যবসায়ীরা বলছেন, তাদের দাবি না মানলে সামনে আরও কঠোর আন্দোলন হবে।

পতাকানিউজ/এএস/কেএস

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা TCJA টিসিজেএ- ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড-এর বিচারিক কার্যক্রম শুরু
পরের লেখা মাদকে পাওয়ায় মৃত্যুদণ্ড মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
Ad imageAd image
আরও পড়ুন
bnp 3 1

বিএনপির আরও ৩৬ আসনের প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

Khaleda Zia 2

হেলিকপ্টারে বিমানবন্দর নেওয়া হবে খালেদা জিয়াকে, আসছে এয়ার অ্যাম্বুলেন্স

BSRM

পরিবেশ দূষণ : বিএসআরএম স্টিলসকে জরিমানা

press

খালেদা জিয়ার বিষয়ে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: উপ–প্রেস সচিব

Police

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

সর্বশেষ
putin 2

‘বন্ধু’কে স্বাগত জানালো ভারত, পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী

Bogura NcP

এনসিপির কমিটিতে কৃষকলীগ নেতা

Mamla

অন্তঃসত্ত্বা এনসিপি নেত্রীকে সহকর্মীর লাথি!

Dr Zahid Hasan

ডা. জাহিদ হোসেনের মা সিসিইউতে

police 2

ভোটের আগে একযোগে বদলি ঢাকার সব থানার ওসি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮১৮-৪৪৩৩৪৪
Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০
Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2025 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?