পতাকা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

১৪৭ পোশাক কারখানা বন্ধ

১৪৭ পোশাক কারখানা বন্ধ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: দিনে বালু মজুত, রাতে ডাম্পারে পাচার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

দিনে বালু মজুত, রাতে ডাম্পারে পাচার

রেঞ্জ কর্মকর্তার দাবি ‘ওরা সন্ত্রাসী’

পতাকা সারথি
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
দিনে বালু মজুত, রাতে ডাম্পারে পাচার
ছবি : পতাকা নিউজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মধুখালী পাহাড়ি ছরা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত চার মাস ধরে সেলো মেশিন দিয়ে বালু তুলে দিনের বেলায় মজুদ করা হচ্ছে। পরে রাতের আঁধারে ডাম্পারভর্তি করে এসব বালু পেকুয়া ও বাঁশখালীর বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের অভিযোগ, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালিব মোমেনের যোগসাজশে বালু উত্তোলন ও পাচার চলছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটংয়ের মধুখালী এলাকায় দুটি পয়েন্টে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে। প্রায় তিন মাস আগে পাহাড়ি ঢলে ঢালারমুখ, বনকানন ও মধুখালী সংযোগ সড়কের একটি কালভার্টের এক পাশ ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বালু পরিবহন ব্যাহত হয়।

প্রায় দুই সপ্তাহ আগে ধসে যাওয়া অংশে মাটি ভরাট করে সড়কটি আবার চলাচলের উপযোগী করা হয়। এরপর থেকে রাতের আঁধারে ৮ থেকে ১০টি ডাম্পার দিয়ে মজুদ করা বালু সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এরই মধ্যে একটি পয়েন্টে মজুদ করা বিপুল পরিমাণ বালু সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি তাদের।

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর
ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’

রাতে অভিযান চালানো কঠিন, বলছে বন বিভাগ

বালু উত্তোলন ও পাচারের অভিযোগের বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, মধুখালী এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে মজুদ করা বালু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

অভিযুক্তদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে তিনি বলেন, রাতে সেখানে অভিযান চালাতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এ কারণে রাতে অভিযান পরিচালনা করা কঠিন। তবে বন বিভাগের লোকজন সার্বক্ষণিক নজরদারি করছেন। বালু পাচারের খবর পাওয়া গেলে গাড়ি জব্দ করা হবে এবং প্রয়োজনে আরও মামলা করা হবে।

বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত সড়ক, দুর্ভোগে স্থানীয়রা

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে বনকানন বাজার ও মধুখালী সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

তাদের ভাষ্য, বালু উত্তোলন ও পাচারের সঙ্গে অল্প কয়েকজন জড়িত থাকলেও এর ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার ও বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগ স্বীকার করে যা বললেন অভিযুক্ত

বালু উত্তোলনের বিষয়ে জাকের হোসেন বলেন, বালু তুলতে গিয়ে ধারদেনা করতে হয়েছে। বন বিভাগের বাধার কারণে ঠিকমতো বালু বিক্রি করতে পারেননি। একবার মজুদ করা বালু মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া হয়েছে। বালু বিক্রি করতে পারলে কিছুটা স্বস্তি পাবেন বলে জানান তিনি।

জাকের হোসেনের দাবি, তিনি একা বালু উত্তোলন করছেন না। টইটংয়ের বিভিন্ন পয়েন্টে আরও অনেকে বালু উত্তোলন ও বিক্রি করছেন। অথচ শুধু তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পতাকানিউজ/এমজেসি

বিষয় :কক্সবাজারপেকুয়াবালু
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের
পরের লেখা রেলের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা : প্রতিমন্ত্রী রেলের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা : প্রতিমন্ত্রী
Ad imageAd image
আরও পড়ুন
চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ভাই হাসপাতালে

চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ভাই হাসপাতালে

খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ্ রেজিস্ট্রাররা

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ রেজিস্ট্রাররা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?