বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রী গিয়েছিলেন ‘কিং’ সিনেমার শুটিং সেটে। সঙ্গে ছিলেন কিং খানও। দুজনকে হেঁটে যাচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে।
‘কিং’ সিমেনার শুটিং চলছে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে কেউ একজন হয়তো ভিডিও ধারণ করেছেন। আর ছড়িয়ে দিয়েছেন নেট দুনিয়ায়। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়া এই ভিডিও নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে ভক্তরা থেমে নেই।
এই ভিডিও দেখেই যেন উত্থাল বলিউড পাড়া। দীপিকা পড়েছেন ঢিলেঢালা পোষাক। ব্যাস, ভক্তরা এবার অভিনন্দন জানাতে শুরু করলেন। ধরেই নিলেন, দীপিকা মা হতে চলেছেন। কিন্তু ঘটনা কী? তিনি কি সত্যি মা হচ্চেন? নাকি সিনেমার প্রয়োজনেই…
এই ছবিগুলো সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি শুধুই চরিত্রের প্রয়োজনে লুক, আবার কেউ নিশ্চিতভাবে দাবি করছেন এটি বাস্তব জীবনের প্রতিফলন। বিশেষ করে তাঁর ভক্তরা বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি শেয়ার করে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
দীপিকা পাড়ুকোন ও রণভীর সিংহ দীর্ঘদিন ধরেই বলিউডের জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত। তাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই এই ধরনের কোনো ইঙ্গিত সামনে এলেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এদিকে, ‘কিং’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। এতে বলিউডের কিং খান প্রধান ভূমিকায় রয়েছেন। বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল, তবে দীপিকার এই নতুন লুক সামনে আসার পর তা আরও বেড়ে গেছে কয়েকগুণ।
এদিকে শুটিং সেট থেকে এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার বিষয়টিকে ভালোভাবে নেননি ছবির নির্মাতারা। অন্দরমহলের তথ্য বলছে, শুটিং সেটের ব্যক্তিগত মুহূর্তগুলো ফাঁস হওয়ায় নির্মাতারা কিছুটা বিব্রত হয়েছেন। তারা ভক্তদের অনুরোধ জানিয়েছেন যেন অননুমোদিত ছবি ছড়িয়ে না দেওয়া হয়। তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই গোপন রাখা কঠিন-এটাই আবারও প্রমাণ হলো।

সিনে ভক্তদের মতে, এই ঘটনাটি সিনেমাটির প্রচারণায়ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত কাজের এমন সংযোগ দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়। ফলে ‘কিং’ মুক্তির আগেই এটি নিয়ে বাড়তি হাইপ তৈরি হয়েছে।
সব মিলিয়ে, দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প ঘিরে তৈরি হওয়া এই আলোচনাই এখন বলিউড পাড়ায় আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুল আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে দীপিকা পরিবারে কি নতুন অতিথি আসছে? নাকি ছবির প্রয়োজনেই এমন সাঁজ নায়িকার?
এখন দেখার বিষয়-এটি সত্যিই বাস্তব খবর, নাকি শুধুই সিনেমার প্রয়োজনে তৈরি একটি চমক!
তথ্য সূত্র : টাইমস অব ইন্ডিয়া
-পতাকানিউজ

