পতাকা নিউজ
শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
BNP Chiarman Tarique Rahman

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী!

Tarique US Ebbassy

তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘দুই সাজ্জাদের টার্গেট আমি’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘দুই সাজ্জাদের টার্গেট আমি’

মৃত্যুর আগে পতাকানিউজকে সারোয়ার বাবলা

এস এম রানা
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
সাজ্জাদ

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রকদের একজন সারোয়ার বাবলা। তার প্রতিপক্ষ ছিল দুই সাজ্জাদ। বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদ হিসেবে সমধিক পরিচিত এই দুই সন্ত্রাসীদের সঙ্গে সারোয়ারের সম্পর্ক ছিল সাপে-নেউলে। অথচ একটা সময় সারোয়ার এবং আরেক সন্ত্রাসী ম্যাক্সন ছিল বড় সাজ্জাদের ঘনিষ্ট সহযোগী। পরবর্তীতে তাদের পথ ভিন্ন হয়- স্বার্থের দ্বন্দ্বে।

বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যায় চালিতাতলী এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় উপস্থিত ছিলেন সারওয়ার। দুই সাজ্জাদের বাড়িও চালিতাতলী এলাকায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এরশাদ উল্লাহর খুব কাছেই উপস্থিত ছিলেন সাদা পোশাকের সারোয়ার। পেছন থেকে একজন পিস্তল বের করে সারোয়ারের ঘাড়ে পরপর গুলি ছুঁড়ে। সেই গুলিতে বিদ্ধ হয়ে মারা যান সারোয়ার। আর আহত হয়ে হাসপাতালে যান এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিত অবনতিশীল। – দীর্ঘদিন ধরে এমন আলোচনার মধ্যেই বিএনপিকে মূল্য দিতে হলো দলটির আহ্বায়ক এবং সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে। আহত এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আর নিহত সারোয়ার বাবলার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এক গ্রাম থেকে ৩ সংসদ সদস্য : আলোচনায় গহিরা
ক্ষমতায় ফিরতে বিএনপি-আওয়ামী লীগের অন্তমিল
বসন্তের রঙে ভালোবাসার দিন আজ

সারোয়ার বাবলা মৃত্যুর কয়েক সপ্তাহ আগে পতাকানিউজের সঙ্গে তার এবং প্রতিপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ে কথা বলেন। এই সময় নানা প্রশ্নের জবাব দিয়েছিলেন আলোচিত এই সন্ত্রাসী। একই সঙ্গে ভবিষ্যতে তার জীবনের জন্য হুমকি হিসেবে ‘বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের’ নাম উল্লেখ করেছিল। অবশ্য, মৃত্যুর পর সারোয়ারের বাবাও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছেলে হত্যার জন্য সাজ্জাদদের দায়ী করে বক্তব্য দেন।

পতাকানিউজকে কী বলেছিলেন সারোয়ার

পতাকানিউজ : সদ্য বিয়ে করলেন। নতুন জীবন কেমন যাচ্ছে?

সারোয়ার : আলহামদুলিল্লাহ, ভালো। বয়স তো অনেক হলো। এখন বাবা হতে চাই। তাই বিয়ে করলাম। দোয়া করবেন আমাদের জন্য।

পতাকানিউজ : রাজনৈতিক অনেক নেতাকে দেখলাম অনুষ্ঠানে।

সারোয়ার : বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং আবু সুফিয়ান থেকে শুরু করে অনেকেই এসেছেন। দোয়া করেছেন।

পতাকানিউজ : দীর্ঘকাল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একাধিক মামলায় কারাভোগ করেছেন। এখন কি নিজকে নিরাপদ মনে করছেন?

সারোয়ার : না। নিজকে মোটেই নিরাপদ মনে করছি না। শত্রুরা সারাক্ষণ আমার পেছনে লেগে আছে। বড় সাজ্জাদ ভারতে বসে নিশানায় রেখেছে। ছোট সাজ্জাদ তো সেদিন বাকলিয়ায় মেরেই ফেলেছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি।

পতাকানিউজ : এক সময় তো আপনিও বড় সাজ্জাদের ছায়াসঙ্গী ছিলেন। এখন কেন বড় সাজ্জাদের নামে বদনামি করছেন?

সারোয়ার : বদনামি কই করলাম। সত্যটাই বলেছি। এখন বড়-ছোট দুই সাজ্জাদই আমার পেছনে লেগেছে। কারণ, আমি এখন ভালো হয়ে গেছি। ভালো হওয়াটাই আমার অপরাধ।

পতাকানিউজ : কই ভালো হলেন? আপনার বিরুদ্ধে এখনো তো চাঁদাবাজির অভিযোগ আছে। কয়েকদিন আগে একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন?

সারোয়ার : আমি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করিনি। তবে ওই ব্যবসায়ীর সঙ্গে আরেকজনের আর্থিক লেনদেন আছে। আমি সেটা মিটমাট করে দিতে চেয়েছিলাম।  

পতাকানিউজ : বড় সাজ্জাদের বিরুদ্ধে আপনার এতো অভিযোগ কেন?

সারোয়ার: বড় সাজ্জাদ ভারতে বসে চট্টগ্রামে চাঁদাবাজি করছে। টোকাই পোলা নিয়োগ দিয়ে যখন তখন যে কাউকে গুলি করাচ্ছে। পুলিশ বড় সাজ্জাদের টোকাই বাহিনীকে ধরে না। আবার ছোট সাজ্জাদেরও একই অবস্থা। বড় সাজ্জাদের হয়ে সব কাজ করে। পুরো চট্টগ্রামে দুই সাজ্জাদ সন্ত্রাসী করছে। আমি এসবের প্রতিবাদ করি। তাই আমাকে তারা শত্রু মনে করছে।

পতাকানিউজ : কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তো আপনাকেও সাজ্জাদদের মাপের সন্ত্রাসী বলে জানিয়েছে।

সারোয়ার: আমাকে পুলিশ আগে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘদিন কারাগারে ছিলাম। শেষে জামিনে মুক্তি পেয়ে এখন ভালো হতে চাইছি। তবে পুলিশের খাতায় তো নাম আছে। তাই হয়তো আমাকেও সন্ত্রাসী বলছে। কিন্তু বাস্তবে আমি এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করি না।

কে এই সারোয়ার বাবলা

সারোয়ার বাবলার পরিচিতি ছিল ছাত্রশিবির ‘ক্যাডার’ হিসেবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ১৭টি মামলা ছিল। ওই সব মামলা থেকে জামিন পেয়ে এক সময় কাতার প্রবাসে চলে গিয়েছিল। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ফেরার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারোয়ার আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে চট্টগ্রাম মহানগর পুলিশ তাকে নিয়ে বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল এবং গুলি উদ্ধার করেছিল। সেই মামলা থেকে জামিন পায় সারোয়ার।

অবশ্য, অনেক আগে থেকেই আরেক শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী হিসেবে সারওয়ারের পরিচিতি ছিল। এই সাজ্জাদ আট খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি এখন ভারতে অবস্থান করছেন।

বড় সাজ্জাদ ভারতে অবস্থান করলেও তার অনুসারী ছোট সাজ্জাদ চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এখন সে কারাবন্দি। তবে কারাগারে বসেই চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে বলে ছোট সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পতাকানিউজ/কেএস

বিষয় :চট্টগ্রামসন্ত্রাসসাজ্জাদ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে কে করলো মামলা তানজিন তিশার নামে কে করল মামলা?
পরের লেখা চট্টগ্রাম ভোটের উত্তাপ শুরুর আগেই রক্তাক্ত চট্টগ্রাম, নিন্দার ঝড়
Ad imageAd image
আরও পড়ুন
সিলেট

মৌলভীবাজার-৪ আসনে ৫৫ বছর পর বিএনপির ভূমিধস জয়

রাজশাহী

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ২

ফেনী

ফেনীতে জুলাই যোদ্ধা সায়েমের ওপর হামলা

tarique rahman 2 2

বিকেলে তারেক রহমানের সংবাদ সম্মেলন

ঢাকা

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সর্বশেষ
Vote 13

২৯৭ আসনের গেজেট প্রকাশ

চট্টগ্রাম

জয়ের পর যা বললেন সরওয়ার জামাল নিজাম

ঘাটিতে জাপার পতন শুরু, জামায়াত-এনসিপির উত্থান!

যেখানে জাপার পতনের শুরু, সেখানেই জামায়াতের উত্থান?

বিএনপি

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

Feni Vote Center 2

ফেনীর ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২০ জন

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?