পতাকা নিউজ
রবিবার ১৫ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৬৬ দশমিক ২০ ডলার, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

Hazrat Shajalal Bimanbandar

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘দুনিয়ার চাকরি, আখিরাতের প্রশ্ন!’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘দুনিয়ার চাকরি, আখিরাতের প্রশ্ন!’

ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষা

পতাকা সারথি
রবিবার ২ নভেম্বর ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক

কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পর নতুন কর্মী নিতে নিয়োগ পরীক্ষা নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শনিবার, ১০ অক্টোবর ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জিবি) ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে পরীক্ষা নেয়। পরীক্ষায় অর্ধলক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। তবে, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, সমালোচনা। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায়, নিয়োগ পরীক্ষার প্রশ্নের অর্ধেকই ইসলামি জ্ঞান সম্পর্কিত। এর মধ্যে ধর্মীয় পুস্তক থেকে বিভিন্ন প্রশ্ন ছিল। পাশাপাশি ধর্মীয় রীতি, ইতিহাস ও মুসলমানদের উপর ফরজ করা বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। ফলে সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের অনেকের জন্য উত্তর দেয়া কঠিন ছিল।

নিয়োগ পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্রে ৫৭ নম্বর প্রশ্ন ছিল, ‘জামাতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কতগুণ বেশি সাওয়াব পাওয়া যায়?’ প্রশ্ন এসেছে, ‘কোন সুরায় বিসমিল্লাহ নেই’, ‘জন্মান্ধকে চোখ দান করা কোন নবীর মুজেযা’ কিংবা ‘হযরত ইব্রাহিম (আ.) এর উপর কয়টি সহিফা নাযিল হয়েছিল’-এমন সব প্রশ্ন। ১০০ নম্বরের মধ্যে এমন প্রশ্নই ছিল ৫০টি।

প্রশ্ন উঠেছে, ইসলাম ধর্মালম্বীরা ছাড়া অন্য ধর্মালম্বীরা কি তবে এই ব্যাংকে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাও কী এসব প্রশ্নের উত্তর জানেন? নাকি ব্যাংকের চাকরির সাথে এসব প্রশ্ন সামঞ্জস্যপূর্ণ?

তৌহিদুল আলম নামে এক আবেদনকারী বলেন, ‘এর আগে ৬টি ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিয়েছি। এতে প্রতিটি পরীক্ষা হয়েছে ইংরেজিতে। কিন্তু ইসলামী ব্যাংকের প্রশ্নপত্র দেখে হতভম্ব হয়েছিলাম। এবারই প্রথমবারের মত ব্যাংকের পরীক্ষা দিয়েছি বাংলা প্রশ্নপত্রে। আরও বেশি অবাক হই, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৫০ মার্কের প্রশ্নপত্র দেখে। কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। তবুও পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কত নম্বর পেলে জিবি পদের জন্য মনোনীত হবো তা নির্ধারণ করা ছিল না নিয়োগ বিজ্ঞপ্তিতে।’

এবার বইমেলায় আর্থিক ক্ষতির শিকার প্রকাশকরা
আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

শুধুমাত্র এমসিকিউর মাধ্যমে প্রকৃত মেধা যাচাই করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘অন্য ব্যাংকের মত অর্ধ শতাংশ এমসিকিউ এর সাথে অর্ধ শতাংশ লিখিত থাকা জরুরি। কিন্তু তা ছিল না ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে।’

এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা সমালোচনা। কেউ কেউ ফেসবুক পোস্টে লিখছেন, ‘ব্যাংকের নিয়োগ পরীক্ষায় মাদ্রাসার প্রশ্নপত্র।’

এ পরীক্ষায় অন্য ধর্মের কেউ ছিলনা? এমন প্রশ্ন করেছেন জাহেদ ইসলাম নামে একজন। তিনি আরও লিখেন, ‘আচ্ছা অন্য ধর্মাবলম্বীরা কি ইসলাম নিয়ে স্টাডি করে? নাকি শর্ট লিস্টের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হয়েছে? নাকি কোটাভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে রেডি হয়ে গেছে? আমার মনে এমনও হাজার প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে।’

ইসমাইল হোসেন নামে একজন লিখেন, ‘ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখে প্রথম ভাবেছি এটা কোনো ফোরকানিয়া মাদ্রাসার নিয়োগ পরীক্ষা।’

এমন প্রশ্নপত্রের ব্যাপারে জানতে চাইলে ইসলামী ব্যাংক অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) ড. এম কামাল উদ্দীন জসীম পতাকানিউজকে বলেন, ‘এটি ব্যাংকের একদম লোয়ার ক্লাসের চাকরি। এটি এন্ট্রি গ্রেড। এর চেয়ে নিচের গ্রেড ব্যাংকে নেই। এজন্য আমরা বাংলায় প্রশ্ন করেছি। এছাড়া থার্ড ডিভিশন রেজাল্টধারীরাও আবেদন করতে পেরেছে। ডিগ্রি পাসও আবেদন করতে পেরেছে।’

ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, ‘নৈতিকতার বিষয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জানা আছে। এছাড়া ইসলামী ব্যাংক হিসেবে ইসলামী চর্চা এখানে করা হয়। সে কারণে এ বিষয়গুলো আমার গুরুত্ব দেই। আমাদের ব্যাংকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কর্মকর্তা রয়েছে। এছাড়া মেয়েদেরও কন্ট্রিবিউশন রয়েছে। এছাড়া বাংলাদেশে কোনো ব্যাংকে আমাদের চেয়ে বেশি মেয়ে নেই। অন্য ধর্মালম্বীরা আবেদন করতে পারবে না এমন কোন কন্ডিশন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে রাখি না। প্রচুর হিন্দু ধর্মালম্বী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরা রেজাল্টও ভালো করে।’

প্রশ্নপত্র অনুযায়ী ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মাম্বীরা উত্তর করতে না পারলে তাদের মূল্যায়ন কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘রেজাল্ট আসুক তারপর দেখা যাবে। আশা করি এতে কোনো বৈষম্য হবে না। যদি ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য কেউ ফেল করে তার জন্য আমরা এখানো কোনো সিদ্ধান্ত নেইনি। হিন্দু ধর্মালম্বীরা অনেক মেধাবী হয়ে থাকেন। এছাড়া তারা আমাদের চেয়ে বেশি ভালো জানে।’

নিয়োগ পরীক্ষায় ইসলামিক প্রশ্ন বেশি অন্য বিষয়গুলো কম ছিল এ বিষয়ে ব্যাংকার হিসেবে জসীমের মূল্যায়ন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সকল বিষয় থাকা দরকার। তবে প্রশ্ন আমি করিনি। প্রশ্ন পত্র তৈরির জন্য অন্য একটি কর্তৃপক্ষ রয়েছে। এছাড়া এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান কতৃপক্ষ যেভাবে চায় প্রশ্ন করতে পারে। এ বিষয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। আমকে রিক্রুটমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।’

ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পর এবার বিজ্ঞপ্তি দিয়ে কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেয়া হয়। ইসলামী ব্যাংকের নিজস্ব ওয়েব সাইট ‘আইবিবিএল ক্যারিয়ার’ এ নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে হয়েছিল চাকরী প্রত্যাশীদের। গত ১৪ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি। আবেদনের শেষ সময় ছিল ১৬ অক্টোবর। দুই পদের জন্য ১ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী আবেদন জমা দেন। শনিবার, ১ নভেম্বর রাজধানীর ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি খাতের এই ব্যাংকের পরীক্ষা সম্পন্ন হয়। এই পরীক্ষার্থীদের থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। এর মাধ্যমে ব্যাংকটি থেকে চাকরিচ্যুতের কারণে শুন্য হওয়া কর্মকর্তাদের পদ পূরণ করা হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ আট বছর ইসলামী ব্যাংক ছিল আর্থিক খাতের সমালোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ওই সময় ব্যাংকটির প্রায় অর্ধেক টাকা একাই বের করে নেয় গ্রুপটি, যা এখন আদায় হচ্ছে না। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটিতে প্রায় ১০ হাজার ৮৩৪ কর্মী নিয়োগ দেয়া হয়। কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই এসব কর্মী নিয়োগ দেয়া হয়েছিল। এস আলমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে শুধু চট্টগ্রাম জেলার কর্মী ছিলেন ৭ হাজার ২২৪ জন। চট্টগ্রামের সাত হাজারের বেশি কর্মীর মধ্যে আবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার বাসিন্দা ছিলেন ৪ হাজার ৫২৪ জন। কোনো ধরনের নিয়মনীতি ছাড়া নিয়োগ পাওয়া কর্মীদের নিয়েই এখন বেকায়দায় রয়েছে ব্যাংকটি।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যান এস আলম ও তাদের ঘনিষ্ঠ ব্যাংকটির কর্মকর্তারা। এরপর ব্যাংকটির দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত স্বতন্ত্র পরিচালকেরা। ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটি থেকে প্রায় চার হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন ব্যাংকটি নতুন করে আবার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগের পথে হাঁটছে। সামনে আরও বিজ্ঞপ্তি আহ্বান করার পরিকল্পনা করছে।

পতাকানিউজ/আরএস/কেএস

বিষয় :ইসলামী ব্যাংকপরীক্ষা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Reels Addiction web রিলস এডিকশন : তরুণদের গন্তব্য কোথায়?
পরের লেখা mnf যুক্তরাজ্যে লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা, আহত ১০
Ad imageAd image
আরও পড়ুন
বগুড়া

কোরবানির ঈদে আর ফেরা হবে না নূরনবীর

Parba Pistal Guli

ময়লার স্তুপে অস্ত্র—গুলি

খুলনা

কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ

ঢাকা

জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ইরান‑যুদ্ধের মাঝেই ট্রাম্পের মন্তব্য

সিএনএনের বিশ্লেষণ : ইরান যুদ্ধে ট্রাম্প না জেতার সাত কারণ

সর্বশেষ
বগুড়া-৬ ও শেরপুর-৩

বগুড়া-৬ ও শেরপুর-৩: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন, হাসপাতালে ডাক্তার অনুপস্থিত

বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মৃত্যু

ধারাবাহিক মৃত্যুর ক্রমিক নম্বর ৬ 

rab

কক্সবাজারে নূরুল আমিন হত্যা মামলায় বাবা-মা ও ছেলে গ্রেপ্তার

শাহিদ–কৃতি–রশ্মিকা

শাহিদ-কৃতি-রশ্মিকার পারিশ্রমিকে কত পার্থক্য?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?