দূষণে মুমূর্ষু হয়ে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। প্রতিদিনই নদীতে পড়ছে টনে টনে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। যা নদী ভরাটের পাশাপাশি দূষিত করে তুলছে। এই নদী সবচেয়ে বেশি দূষিত হয়েছে বঙ্গোপসাগরের মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২১ সালের বর্জ্য বিষয়ক প্রতিবেদনে বলা হয়, নগরের বিভিন্ন খাল হয়ে প্রতিদিন অন্তত ৭৮৫ টন বর্জ্য যাচ্ছে কর্ণফুলীতে। এর মধ্যে বেশি থাকে ক্ষতিকারক প্লাস্টিক ও পলিথিন।
শহর দিয়ে বয়ে যাওয়া যেসব খাল নদীতে গিয়ে মিশেছে, সেখানে বয়ে যায় গৃহস্থালির বর্জ্য। সেখানে থাকে মূলত পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র। পাশাপাশি নদীতে শিল্প দূষণও মারাত্মক আকার ধারণ করেছে।
দূষণ রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য নিষ্কাষন ও জরিমানা করলেও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। ছবিগুলো সম্প্রতি তোলা।




