ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর দেশের পথে রওনা হয়েছে। তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার, ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়। আজ সন্ধ্যা ৬টায় হাদীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এদিকে সিঙ্গাপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানকার সরকারের অনুমতি না থাকায় তা হয়নি।
এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ‘গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এজন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদীকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। এছাড়া দেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/আরবি

