বাংলাদেশে রোজা কবে থেকে শুরু এবং পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে কাল থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে রোজা শুরু হবে।
এদিকে সৌদি আরবে আজম বুধবার থেকে রোজা শুরু হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়।
এদিকে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হবে। এছাড়া একইদিন রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
পতাকানিউজ/আরবি

