পতাকা নিউজ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
Gold Rupa

স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড

Election Commission Building

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: দেশ কি জাতীয় সরকারের দিকে এগোচ্ছে?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

দেশ কি জাতীয় সরকারের দিকে এগোচ্ছে?

পতাকা সারথি
শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
দেশ কি জাতীয় সরকারের দিকে এগোচ্ছে?

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। পতিত আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে এখনো পর্যন্ত মূল প্রতিদ্বন্ধিতার তালিকায় রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। যদিও আওয়ামী লীগের ছায়াসঙ্গী হয়ে থাকা দল জাতীয় পার্টিও প্রতিদ্বন্ধিতার মাঠে আছে। তারপরও বলা হচ্ছে, বিএনপি-জামায়াত জোটের মধ্যেই নির্বাচনী প্রতিদ্বন্ধিতা হতে পারে।

এই দুটি দল অতীতে সহযোগী দল নিয়ে চারদলীয় জোট নাম ধারণ করে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্ধিতায় ছিল। এখন আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি-জামায়াতে ইসলামী প্রতিদ্বন্ধিতার মাঠে নেমেছে জোটসঙ্গীদের নিয়ে।

দৃশ্যত, দল দুটি পৃথক জোট নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতা করলেও আদতে নির্বাচন পরবর্তী সরকার গঠনের আগে জাতীয় সরকার গঠন করতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

এই আলোচনায় নতুন করে ‘রসদ’ জুড়িয়েছেন মূলত জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশা আল্লাহ বসব, খোলা মনে কথা বলব। জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আড্ডাখানা ভেঙেচুরে গুড়িয়ে দেব : র‌্যাব মহাপরিচালক
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত
বগুড়ায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় ৩৫ প্রার্থী

মূলত জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্য ঘিরেই রাজনৈতিক বোদ্ধা মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত জাতীয় সরকার গঠন হলেও হতে পারে।

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনের সময় এক দফা জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা আলোচনায় এসেছিল। তখন সেটি হয়নি। কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে ‘জাতীয় একমত্যের সরকার’ শব্দটি যেন যাচ্ছেই না। ঘুরে ফিরে আলোচনায় আসছে জাতীয় ঐকমত্যের সরকার বা জাতীয় সরকার।

নির্বাচনের আগ মুহূর্তে এখনো বিএনপি বলছে, জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা। আর জামায়াতে ইসলামী বলছে জাতীয় সরকার গঠনের কথা। দুই জোটের দুটি পৃথক শব্দের খেলায় প্রকৃতপক্ষে কী লুকিয়ে আছে? –এখনো সেটা স্পষ্ট করেনি দুই জোট।

যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুনির্দিষ্টভাবে কোনো সরকারের কথা বলেননি। তবে তিনি বলেছেন, নির্বাচনের আগে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে চান। জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান। এই বক্তব্যকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বা ‘ইঙ্গিতপূর্ণ’ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতিতে এই নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে, নির্বাচন পরবর্তী সময়েও সরকার গঠন বিষয়ক আলোচনার বিষয়টি এগিয়ে রাখার কৌশল হতে পারে এটি।

জাতীয় সরকার গঠিত হলে বিএনপি-জামায়াত জোটের নেতারাই কি যৌথভাবে সরকার পরিচালনা করবেন? সেই ক্ষেত্রে সংসদে কি বিরোধী দল থাকবে না? –এমন প্রশ্নও বেশ আলোচিত হচ্ছে। কিন্তু সেসব প্রশ্নের উত্তর আপাতত কোথাও নেই।

Jatio Sonsad

তবে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, তিনি নির্বাচনের পর দলগুলোর মদ্যে একমত্য ও সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনার বার্তা দিয়েছেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ক্ষেত্রে ভেঙে পড়েছে। সেই পরিস্থিতি এখনো সামাল দেওয়া যায়নি। এখন একমত্য ও সহযোগিতা ছাড়া কোনো দল এককভাবে দেশ চালালে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে এবং চ্যালেঞ্জিং হবে। তাই রাষ্ট্র পরিচালনাসহ সব ক্ষেত্রে সব দলের ঐকমত্য থাকা প্রয়োজন বলে জামায়াতে ইসলামী মনে করে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমন বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হলেও বিএনপির পক্ষ থেকে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। কারণ, অতীতে বিএনপি-জামায়াতে ইসলামীর মধ্যে সুসম্পর্ক থাকলেও এখন সেই সম্পর্কে যেন ফাটল  ধরেছে। রাজনৈতিক বৈরিতাও দৃশ্যমান হচ্ছে দুই দলের মধ্যে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি-জামায়াত জোট ভাঙার নানা ষড়যন্ত্র করলেও তখন উভয় দল অনেকটা নিরব থাকার কৌশল নিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর পুরনো মিত্র বিএনপি-জামায়াতের বিরোধ স্পষ্ট হয়ে উঠে। যা এখন আর বিস্তৃত হয়েছে। দুই দল দুই জোট নিয়ে নির্বাচনী মাঠে যুদ্ধে নেমেছে।

দুই দলের দুই জোট নিয়ে মাঠে নামার দৃশ্যকে অনেক রাজনৈতিক বিশ্লেষণ ‘পাতানো ম্যাচ’ মনে করছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিদ্বন্ধিতাপূর্ণ করতেই এমন ‘পাতানো ম্যাচ’ হতে পারে তাঁরা মনে করছেন। নির্বাচন শেষে দুই দল পুনরায় ‘একঘাটে জলপান’ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

কিছু রাজনৈতিক বিশ্লেষকদের এমন ধারণার সঙ্গে কিছু সাংঘর্ষিক বিষয়টি অবশ্য আছে দুই দলের মধ্যে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেনি। আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি হওয়া দুই দলের ফাটল ধীরে ধীরে স্পষ্ট হয়েছে এই সময়ের মধ্যে। পরবর্তীতে আলাদা নির্বাচনের মাধ্যমে দুই দলের ‘পথরেখা’ বদলের স্পষ্ট বার্তা দেখছেন অন্য বিশ্লেষকেরা।

দুই দলের ‘পথরেখা’ পরির্বতনের পর নির্বাচন পরবর্তী সরকারের অংশীদারিত্ব প্রশ্নে আদৌ আপস হবে কি না- সেই বিষয়টি এখনো সন্দিহান পর্যায়েই রয়েছে বলে মনে করা হচ্ছে।

BNP Jamat Meeting

বিএনপিই কি ক্ষমতায় যাচ্ছে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা যাচ্ছে- এমন একটি রাজনৈতিক আবহ যেন এরই মধ্যে তৈরি হয়েছে। দলটির চেয়ারপার্সনের মৃত্যুর পর কূটনৈতিক পর্যায় থেকে এমন কৌশলগত বার্তা যেন স্পষ্ট হয়েছে। আবার দেশের বেশির ভাগ মানুষের মধ্যে ধারণা জন্মেছে, বিএনপি জোট ক্ষমতায় আসছে।

আবার এরই মধ্যে এনসিপির নেতৃত্ব পর্যায় থেকে অভিযোগ তোলা হচ্ছে, প্রশাসনযন্ত্র গুলশানের দিকে ঝুঁকে পড়ছে। গুলশান বলতে বিএনপি কার্যালয়কে ইঙ্গিত করা হলেও সরাসরি বিএনপির নাম উচ্চারণ করা হয়নি।

অবশ্য, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন কিছু মনে না করার জন্য দলটির নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা ভাবা হবে বোকামি। সামনে অদৃশ্য দেয়াল রয়েছে। যা কঠিন।  

জামায়াতে ইসলামীও কি মনে করে বিএনপি ক্ষমতায় যাচ্ছে?

এনসিপির মতো সরাসরি অভিযোগ না তুললেও জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যে বোঝা যায়, নির্বাচন পরবর্তী সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বৈঠকের ইচ্ছাপোষণ মানে- বিএনপিই যতো বেশি আসন পেতে পারে-এটা জামায়াতে ইসলামী মনে করে। সেই কারণেই আলোচনার জায়গা তৈরি করতে পারে জামায়াতে ইসলামী।

তবে পরিস্থিতি যাই হোক, সরকারের অংশ হওয়ার আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনটি শর্তের কথা জানানো হয়েছে। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, বিচার বিভাগে হস্তক্ষেপ না করা এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করা। -মোটাদাগে জামায়াতে ইসলামীর এই তিন শর্তের সঙ্গে জোটভুক্ত ইসলামী দলগুলোও ঐকমত্য রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

-বিএনপি যদি এই তিন শর্ত মানে, তাহলে জামায়াতে ইসলামীকে পরবর্তী সরকারের অংশ হিসেবে দেখা যেতে পারে।

অন্যদিকে বিএনপি ঐকমত্যের সরকারের কথা বলছে। কিন্তু সেই ঐকমত্যের সরকারের অংশ জামায়াতে ইসলামী হবে কি না সেটা স্পষ্ট করা হয়নি। তারপরও জামায়াতে ইসলামীর আমির দাবি করেছেন, বিএনপি ঐকমত্যের সরকারের যে কথা বলছে, সেটা জামায়াতকে বাদ দিয়েই বলা হচ্ছে। এই কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় রাষ্ট্র পরিচালনায় সব দলের ঐকমত্য ও সহযোগিতার বিষয়টি সামনে আনছে জামায়াতে ইসলামী।

মোর্দ্দা কথা, যদি সুযোগ তৈরি হয়, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে এগিয়ে যাবে। আর বিএনপি সরকার গঠন করতে পারলেও সেই সরকারকেও সহযোগিতা করতে চায় জামায়াত।

দুই দলের দুই প্রস্তাবে পার্থক্য কী?

বিএনপির ঐকমত্য সরকার এবং জামায়াতে ইসলামীর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সেই সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা বলছে বিএনপি। সেই যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী ছিল না জামায়াতে ইসলামী। সেই কারণে বিএনপির প্রস্তাবিত সরকারে জামায়াতে ইসলামী নাম নেই। বিএনপি এখনো আগের অবস্থানেই আছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

ঐকমত্যের সরকার গঠনের সম্ভবনা কতদূর?

বিএনপি এবং জামায়াত জোট আপাতত ‘পাতানো ম্যাচ’ খেললেও নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের আগে ঐকমত্যর সরকার গঠনের দিকে হাটতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সরকার আমলে যেমন সংসদে বিরোধী দল ছিল না, ত্রয়োদশ সংসদেও বিরোধী দল না থাকলে আশ্চায্য হওয়ার কিছু থাকবে বলে মনে করা হচ্ছে।

-পতাকানিউজ/এসএমআর

বিষয় :জামায়াতে ইসলামীনির্বাচনবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা 4 তেঁতুলিয়ায় ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা
পরের লেখা পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত
Ad imageAd image
আরও পড়ুন
Election commission

কক্সবাজারে ৪ আসনে প্রার্থী ১৭

Election Commission Building

ফেনীতে ভোটের মাঠে ২৬ প্রার্থী

ঢাকা

ইভ্যালির রাসেল ও শামীমা কারাগারে

ঝিনাইদহ

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিষ্কার

OSMAN HADI 6

হাদি হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সর্বশেষ
ঢাকা

স্বতন্ত্র প্রার্থী আতাকে বিএনপি থেকে বহিষ্কার

চট্টগ্রাম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে শিগগির যৌথ অভিযান

বগুড়া

রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখতে ‘হ্যাঁ’ ভোট দিন : ফারুক-ই-আজম

চাপ দিয়ে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

চাপ দিয়ে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

টেকনাফ

টেকনাফ সীমান্তে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার, আতঙ্ক

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?