ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার করা মামলায় সন্দেহভাজন ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শনিবার, ২০ ডিসেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত দিপু চন্দ্র দাস (২৭) পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার একজন শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
গ্রেপ্তাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর রাত ৯টায় ময়মনসিংহের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার সামনে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে এলাকায় লোকজন বিক্ষোভ করে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়।
নিহত দিপু চন্দ্র দাস ওই কারখানার একজন শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পতাকানিউজ/আরবি

